মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঘর ভাংচুর ও গাছপালা কেটে সম্পত্তি জবরদখল

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১২:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ঘর ভাংচুর ও গাছপালা কেটে সম্পত্তি জবরদখল

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলা চলাকালিন এক ব্যাক্তির পৈত্রিক ও দখলীয় স্পত্তিতে থাকা সাইনবোর্ড, একটি ঘর ভাংচুর এবং বাড়ীতে থাকা ফলফলারীর গাছপালা কেটে লুটপাট করে নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল সোমবার দুপুর ১২টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী এলাকায়। এ ঘটনায় সম্পত্তির মালিক জসীমউদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে অভিযোগের বাদী জসীমউদ্দিন জানান, আতাদী মৌজার , খতিয়ান নং- এস এ-১৩৮, আর এস- ১০৬ দাগ নং এস এ- ৩১২, আর এস-৫১২, রকম- নাল হালে বাড়ী, পরিমাণ ৭০ শতাংশ হইতে ২৬.২৫ শতাংশ সম্পত্তির পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখলকার তিনি ও তার বোন শাহানাজ। কিন্তু এলাকার প্রতারক ও প্রভাশালী কবির হোসেন, কাসেম, এরশাদ, মোহতাহার শেখ, মকসুদুল ও আঃ হাই গং উক্ত সম্পত্তি দীর্ঘ দিন যাবত জোরপূর্বক জবরদখলের চেষ্টায় তাদেরকে প্রাণ নাশের হুমকী ধামকি প্রদর্মণ করে আসছিল। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। কিন্তু মামলা নিষ্পত্তি না হতেই ঘটনার দিন ও তারিখে কবির হোসেনের নেতৃত্বে, হুকুমে এবং স্বক্রীয় অংশ গ্রহণে উল্লিখিত সকলে ঢাকা থেকে ভাড়া করা হুমায়ুন বিন হোসেন ও অপর একজন আগ্নেয়াস্ত্রধারী লোক তাদের উক্ত সম্পত্তিতে অবৈধ জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে মুল্যবান গাছগাছড়া কর্তণ করে এবং একটি চৌচালা টিনের ঘর এবং সাইনবোর্ড ভাংচুর করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন