মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, ৫ মাদক বিক্রেতার জেল

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ৪:২৯ পূর্বাহ্ণ

আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, ৫ মাদক বিক্রেতার জেল

নিজস্ব প্রতিনিধি: আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামসিদ ইরান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অংশ নেন।
অভিযানে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে চোলাই মদ ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রামচন্দ্রদী গ্রামের মাদকের রানী হাসিনাকে (৬০) ১ বছর বিনাশ্রম কারাদন্ড, একই গ্রামের লেংড়া শফিককে( ৪৫) ৬ মাসের এবং দাইরাদীর আলমকে (৩৯) ১ বছর , মাদক সেবনের দায়ে রামচন্দ্রদীর বাবুলকে (৩৪) ৫ দিন এবং একই গ্রামের লিটনকে (২৪) ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই সময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এই রকম যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, রামচন্দ্রদী গ্রামে অভিযানের পর ৫ জনকে আটক করা হয়। এর পর এদের উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে এনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। আমাদের এই অভিযান চলবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন