মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ সমগ্র নারায়ণগঞ্জের দেশ-বিদেশের সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা সিরাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার পরিবার পরিজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। ঈদ মোবারক।
আবু মুছা সিরাজী স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিচিত একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই ঈদ বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করে বলেন,এই ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ বয়ে আনুক। একই সাথে সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।