শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সেন্ট্রাল হসপিটালের অর্থপেডিক ডাক্তার হুমায়ুন রেজার ইন্তেকাল

বুধবার, ০৫ মার্চ ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারে সেন্ট্রাল হসপিটালের অর্থপেডিক ডাক্তার  হুমায়ুন রেজার ইন্তেকাল

রফিকুল ইসলাম রানা, নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজার  পৌর সদরে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর অর্থপেডিক ডাক্তার মোঃ হুমায়ুন রেজা বুধবার ভোর ৪টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গত প্রায় ১৫ বছর ধরে সেন্ট্রাল হসপিটালে নিয়মিত চেম্বার করতেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার দেশের বাড়ি যশোরে। তিনি আড়াই হাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের করইতলা এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বুধবার বেলা দেড়টায় ঢাকায় তার প্রথম জানাজা শেষে আড়াই হাজার উপজেলার করইতলা এলাকায় হাসান ইসহাক শোয়েব রুহানী মাদ্রাসা নামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আসর দ্বিতীয় জানাজার শেষে তার লাশ মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করার কথা রয়েছে। তিনি আড়াইহাজারে অনেক শুভাকাঙ্ক্ষী ও তার চিকিৎসাধীন অনেক রোগীএবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন