সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

আড়াইহাজার প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উদ্যোগে আড়াইহাজার উপজেলা অডিটরিয়ামে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ( সোমবার) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস- নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিস- নারায়ণগঞ্জ জেলা শাখা সেক্রেটারী মাওলানা এমদাদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সা’দ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ জেলা ও থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরজগুজারে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা শাখার সেক্রেটারী মুফতি আশরাফুল ইসলাম মাহমুদ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন