বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দো ফসলী জমিকে তিন ফসলীতে রূপান্তর করার প্রকৃয়া উদ্বোধন করলে ডিসি জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে দো ফসলী জমিকে তিন ফসলীতে রূপান্তর করার প্রকৃয়া উদ্বোধন করলে ডিসি জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দো ফসলী জমিকে তিন ফসলীতে রূপান্তরিত করার প্রকৃয়া উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহষ্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী গ্রামে এক কৃষি বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকৃয়া উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম, মুখ্য প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ মো. আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক ভূঁইয়া, মো. শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ওই এলাকার কৃষি পরিবারের সদস্যদের অংশ গ্রহণে নানা প্রকার খেলা ধুলা, পুরষ্কার বিতরণ এবং সফল সবজিচাষী মো. শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন