বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সেচ মটরে জড়িয়ে শিশুর মৃত্যু

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৫৭ অপরাহ্ণ

আড়াইহাজারে সেচ মটরে জড়িয়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার সকলের অজান্তে চলন্ত সেচ মটরের সাথে জড়িয়ে হোসাইন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় শুক্রবার ( ৭ ফেব্রুয়ারী) বিকেলে। নিহত হোসাইন ওই এলাকার রাজু মিয়ার পুত্র ।

জানা গেছে, ওই এলাকার মোস্তফার ছেলে কামাল তার সেচ মেশিন চালু রেখে বোরো প্রকল্পের জমিতে পানি সেচ দেয়ার জন্য যায়। এ সময় শিশু হোসাইন সকলের অজান্তে সেচ মটরের সাথে জড়িয়ে মারা যায়। পরে এলাকাবাসি দেখতে পায় যে, হোসাইন মৃত অবস্থায় চলন্ত সেচ মোটর ও পাম্পের সাথে ঘুরছে। তারা হোসাইনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশ ও গণমাধ্যমকে জানায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মর্মান্তিক এঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন