রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গরু ব্যবসায়ি নিহত, চালকসহ আহত ২

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গরু ব্যবসায়ি নিহত, চালকসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- বিশনদী ফেরীঘাট আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী নামক স্থানে গরুবাহী পিকআপ ভ্যান উল্টে আঃ রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ি ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর দুজন গুরুতর আহত হয়েছে। আহত দুজন হচ্ছেন জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। এদের মধ্যে একজন চালক রয়েছেন। নিহত রাজ্জাক রপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার ( ৫ ফব্রুয়ারী) দুপুরে।

আড়াইহাজার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন ও নিহতের মেয়ে রাজিয়া সুলতানা জানান, রাজ্জাক একজন গরু ব্যাবসায়ি। তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে আড়াইহাজার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সখানে কর্তব্যরত ডাক্তার আ. রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় জুয়েল ও আবুল হোসেনকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ পুলিশ পাহারায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন