মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রাস্তায় গাছ ফেলে ছিনতাই,আহত ২

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | ৫:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে রাস্তায় গাছ ফেলে ছিনতাই,আহত ২

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলার মারুয়াদিতে রাস্তায় গাছ ফেলে একটি চলতি ট্রাককে থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর আঘাতে ট্রাক চালক ও হেলপার আহত হন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মদনপুর-আড়াইহাজার মহাসড়কের মারুয়াদি এলাকায় অস বাংলা জুটেক্স লিমিটেডের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। অহতরা হলো সাতক্ষীরা জেলার সুলতান গাজীর ছেলে ট্রাক চালক হোসেন আলী ও বগুড়া জেলার ট্রাক হেলপার আলমগীর কালিমুল্লা।

স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে মহাসড়কের ওই স্থানে একদল ছিনতাইকারী ছিনতাই করার জন্য রাস্তায় কলা গাছ কেটে ফেলে রাখে। এ সময় মালামাল বহনকারী একটি ট্রাককে তারা আটক করে তাদের থেকে নগদ ১০ হাজার টাকা ও ২ টি মোবাইল লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. এনায়েত হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন