শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লং মার্চকে স্বাগত জানাতে ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নেতৃত্বে মহাসড়কে নেতাকর্মীদের অবস্থান

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ২:০২ অপরাহ্ণ

লং মার্চকে স্বাগত জানাতে ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নেতৃত্বে মহাসড়কে নেতাকর্মীদের অবস্থান

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ‘ঢাকা থেকে আখাউড়া’ অভিমুখের লং মার্চকে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইনের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় অবস্থান ও মিছিল করে নেতাকর্মীরা।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী ।

উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন