বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | ১২:৩৫ পূর্বাহ্ণ

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত হাজী আব্দুল হেকিম মিয়া (৭০) কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহনের পর ১ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মোয়াজ্জেমকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী মোয়াজ্জেম হোসেন (৪০) একজন উচ্ছৃঙ্খল ও অপরের সম্পদ লোভী প্রকৃতির লোক হওয়ায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত হাজী আব্দুল হেকিম মিয়ার পরিবারের সাথে বিরোধ চলে আসছে এবং অকারনে ঝগড়া, মারপিট, খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন হাজী আব্দুল হেকিম মিয়া বাড়ির পাশে বাজারে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও উচ্চবাচ্য করতে থাকে তারা। কারন জিজ্ঞাসা করতে এগিয়ে আসলে মোয়াজ্জেম ও তার সাথীরা তাকে এলাপাতাড়িভাবে মারপিটসহ ধারালো ছুরি দ্বারা ডানপাশের ঠোঁটে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ঘটনার হাজী আব্দুল হেকিম মিয়ায় সামনের দুটি দাঁত আঘাতপ্রাপ্ত হয়। পরে হাজী আব্দুল হেকিম মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুযোগ পাইলে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে তারা চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকা হাজী আব্দুল হেকিম মিয়া বলেন, আমার উপর হামলা হয়েছে। আমি এর বিচার চাই।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন