রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, ৬ লক্ষ টাকার মালামাল লুট

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | ৭:০১ অপরাহ্ণ

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, ৬ লক্ষ টাকার মালামাল লুট

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর এলাকার বগাদী গ্রামের আসাবুদ্দিন (৪২) এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত—পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৬ লক্ষ টাকা লুট করে নেয়।
জানা যায়, ঘটনার দিন রাতে আসাবুদ্দিন তার পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে যান। মধ্যরাতে ৮—১০ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত—পা বেঁধে ফেলে। পরে বিভিন্ন রকমের ভয়—ভীতি প্রদর্শন করে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ২ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাদের আতচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমরা মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারের জন্য কাজ করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন