মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

আড়াইহাজারে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে পানিতে ডুবে রাইয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার আড়াইহাজার পৌরসভার বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইয়ান ওই এলাকার মো. আশরাফুল ইসলাম রাকিবের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটির মা ও পরিবারের লোকজন বাড়িতে কাজ করার সময় অসাবধানতা বসত হাঁটতে হাঁটতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় পুকুর থেকে তুলে আনে তাকে। পরে রাইয়ানকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন