শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | ৬:৪১ অপরাহ্ণ

আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান সদর বাজারের ৩টি দোকানীকে এই অর্থদন্ড প্রদান করেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। সেই অভিযোগের কারণে আড়াইহাজার পৌর বাজারের আওলাদের মুদি দোকানে ১ হাজার টাকা, সজিবের মুরগীর দোকানকে ৫শ টাকা এবং আমজাদের সবজির দোকানকে ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই সময় আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এই সময় বাজারের ফুটপাত উচ্ছেদ ও বিভিন্ন দোকানের মালিককে মূল্যতালিকা টানানোর জন্য সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন