শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার —পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | ১০:৪৪ অপরাহ্ণ

আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার —পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার —পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আশে—পাশে সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভিন বীথি এই কর্মসূচীর উদ্ধোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন আরা খন্দকার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। পরে সহকারী কমিশনার ভূমি এর কাযার্লয়ে বিশেষ পরিষ্কার —পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্তে পুরো জেলায় এক দিনে এই অভিযান চালানো হয়েছে। তাছাড়া ও প্রতি ১৫ দিন আমরা নিজ অফিস পরিষ্কার করব। এদিকে একই সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন