মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন ভূমি অফিসের পাশে নির্মাণের জন্য মানববন্ধন

রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন ভূমি অফিসের পাশে নির্মাণের জন্য মানববন্ধন

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ভবন বর্তমান পুরিন্দা থেকে সাতগ্রামে পূর্বের স্থানে সাতগ্রাম ভূমি অফিসের পাশে নির্মাণ করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দিয়েছেন এলাকাবাসী। রোববার সকাল ১১টায় এ মানববন্ধন করেন তারা।

এ সময় তারা লিখিত বক্তব্যে বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠাকাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তা পুরিন্দা এলাকায় স্থানান্তর করা হয়। তারা সাতগ্রাম ইউনিয়ন ভুমি অফিসের পাশে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন। এর আগে ডিসি অফিসের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন