বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে ইমন হোসেন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মুল্লকসাদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন ওই গ্রামের আলতাফ হোসেনর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন যাবৎ ইমন হোসেন পরিবারিক বিভিন্ন বিষয়ে হতাশ ছিলেন। পরে ঘটনার দিন বাড়ির সকলের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দ্বারা ফাঁস দেয় ইমন। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজির পরে ঘরে ঝুলন্ত দেখে ঘরের টিন কেটে তাঁকে উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতন্তের পর বিস্তারিত জানা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন