শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ৫:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের সংবাদ সম্মেলন

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর সংবাদ সম্মেলন করেছেন। বৃহষ্পতিবার ( ১০ অক্টোবর) দুপুরে আড়াইহাজার বাজারে বিএনপি কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে একটি মহল তার বিরুদ্ধে ফেজবুক ইউটিউবে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, আমি বিগত ১৭ বছর আওয়ামীলীগ শাসনামলে ৩/৪ টি মামলার আসামী হয়েছি। আওয়ামীলীগ আমার জায়গা জবরদখল করে সেখানে পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস নির্মাণ করেছে। অথচ আমার শেখ হাসিনা এবং সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সাথে আঁতাত ছিল বলে ফেসবুক ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমি সাবেক তিন বারের এমপি ছিলাম। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমি এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করছি। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলী আজগর, বিএনপি নেতা রূপচাঁন মিয়া, সেলিম মেম্বার, মঞ্জুর হোসেন, সিরাজুল ইসলাম সহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন