শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১১:০২ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আড়াইহাজারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নির্মূলে বিএনপির প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রবিবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। ডৌকাদি মাদরাসা মাঠে এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোপালদী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল হক মোল্লা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া , গোপালদী পৌরসভার স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি এডভোকেট এম এ বাসেদ মিয়া, বিএনপি নেতা মজিবুর রহমান, মোক্তার হোসেন, গোপালদী পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আ. কাদির মোল্লা, বিএনপি নেতা হাজী আ. কাদির, গোপালদী পৌর যুবদলের আহবায়ক মো. আল আমিন, গোপালদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আক্তার হোসেন মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা মো. সোহাগ মাহমুদ, মো. বাবুল, কাউছার আহমেদ হালিম ও সোহাগ মিয়া প্রমুখ।

গোপালদী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল হক মোল্লা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যালঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই আমরা সকলে মিলে আড়াইহাজারে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন