বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে হারায় গলফ টলেডো রেষ্টুরেন্ট এর ৩২ তম বর্ষপূর্তি পালন

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ণ

রিয়াদে হারায় গলফ টলেডো  রেষ্টুরেন্ট এর ৩২ তম বর্ষপূর্তি পালন

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তার মধ্যে রেস্টুরেন্ট ব্যবসায় বেশি অগ্রসর হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তেমনি রিয়াদের হারায় গাল্ফ টলেডো রেস্টুরেন্টের ৩২ বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ বশির আহমেদ ।এসময় প্রবাসী বাংলাদেশী সমাজের বিশিষ্ট জনরা ছাড়াও ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম( বাপ্রসাফ) এর অন্তভুক্ত সকল প্রিন্টও ইলেটনিক মিডিয়ার প্রতিনিধিরা। এসময় রেস্টুরেন্টির সকল স্টাফ ও পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে চলছে বিশেষ ডিস্কাউন্ট।

স্বাস্থ্য সম্মত খাবারের স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশি ও সৌদি নাগরিক সহ অন্যান্যরা ছুটে আসেন রেস্টুরেন্টটিতে। মনোরম পরিবেশে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার বিভিন্ন রাইড।

রেস্টুরেন্টটিতে ফুচকা থেকে শুরু করে বাহারি রকমের ফ্রেশ খাবার পরিবেশন করা হয়। বর্ষপূর্তিতে আসা অতিথিরা মনে করেন, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি হলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান , দূর হবে বেকারত্ব , বাড়বে রেমিট্যান্স প্রবাহ ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন