বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে সুপার সিলেট ফুটবল ক্লাবের টুর্নামেন্ট উদ্বোধন

শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ

রিয়াদে সুপার সিলেট ফুটবল ক্লাবের টুর্নামেন্ট উদ্বোধন

সৌদি আরবের রিয়াদে সুপার সিলেট ফুটবল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।উদ্ধোধনীয় ম্যাচে সুপার সিলেট এর ৪টি ক্লাব অংশ গ্রহন করে।

শুক্রবার (১০ নভেম্বর ) রাত ৮ টায় রিয়াদে ইসকান টু ফুটবল মাঠে সমাজসেবী আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির সৌদি ব্যুরো চীফ আবুল বশির, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ)সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন,বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মাওলানা ফুজায়েল আহমেদ।

আল আমিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,হারিছ আলী,সাঈদুর রহমান,ও বাচছু মিয়া প্রমুখ। এসময় প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেণি-পেশার সহশ্রাধিক ফুটবলপ্রেমীরা মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করে আনন্দে উল্লাসে মেতে উঠেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন