মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

রিয়াদে বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা  জিয়ার রোগ মুক্তি  ও কারা মুক্তি  কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সদ্য সাবেক কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রিয়াদের বাথা রোসাইস মার্কেটে রাজধানী হোটেলে আয়োজিত সভায় প্রবাসী বিএনপি নেতৃবৃন্দরা কাল বিলম্ব না করে অতিদ্রৃত মুক্তি দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সু-ব্যবস্থা করার জোর দাবী জানান।সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষঠাতা সাধারণ সমপাদক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি হাইল প্রদেশ বিএনপির সাবেক সভাপতি হাফেজ হেদায়েত উল্যাহ।পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রচার সমপাদক কাজী আইয়ুব আলীর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক সহ :প্রচার সম্পাদক ব্যবসায়ী মাসুদ রানা,বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সংগঠক আমজাদ হেসেন,প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির,প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন,ব্যাবসায়ী ও সমাজসেবী মো:জাহাংগীর আলম,প্রবাসী নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক কলিমউদ্দিন, সাবেক( অব:)সেনা কর্মকতা আবদুল হান্নান সহ প্রমুখ প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউজ২৪ টিভির রিয়াদ প্রতিনিধি মো:রোস্তম খান।দোয়া মাহফিলে প্রবাসী বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সুচনা করা হয়।দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাইটিভির রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন