রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়া মঞ্চ সৌদি আরব পূর্বাঞ্চল শাখার কমিটি গঠন

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ১১:২৫ অপরাহ্ণ

জিয়া মঞ্চ সৌদি আরব পূর্বাঞ্চল শাখার কমিটি গঠন

জিয়া মঞ্চ সৌদি আরব পূর্বাঞ্চল শাখার কমিটি গঠন জিয়া মঞ্চ সৌদি আরব পূর্বাঞ্চল শাখার কমিটি গঠন করা হয়েছে। শামছ উদ্দিন সমেশকে সভাপতি ও আজম খানকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন নাছির হোসাইন, সহ-সভাপতি পদে আরিফ মিয়াসহ ১০জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আজমসহ ৯জন, সাংগঠনিক সম্পাদক পদে মফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. সবুজসহ ৬জন, উপদেষ্টা পরিষদে ১৩জনসহ বিভিন্ন পদে রয়েছেন ১৩১জন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন