শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:২৪ পূর্বাহ্ণ

ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লার চানমারী থেকে দুই কেজি গাঁজাসহ সুমন (২৬) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত সুমন ফতুল্লা মডেল থানার চানমারী সেকশন বাড়ীর মোঃ নিরব হাওলাদারের পুত্র।

শনিবার বিকেলে তাকে ফতুল্লার উত্তর চঁানমারীস্থ ফয়েজের বাড়ীর সামনে থেকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শনিবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর চাঁনমারীস্থ ফয়েজের বাড়ীর সামনে থেকে সুমন কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন