সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মদীনায় প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ

মদীনায় প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

“গাইবো মোরা সত্যের গান,অপসাংস্কৃতির হবেই অবসান” এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী নাশীদ ব্যান্ডের অভিষেক ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (১৬ ডিসেম্বর ) সন্ধা ৭টায় মদীনার ঐতিহ্যবাহী একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

নাশীদ ব্যান্ডের প্রকাশনা পরিচালক ইসমাইল মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের চেয়ারম্যান ও নাশীদ ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল্লাহ আল মামুন।

শাহাদাত আল মাহদীর সঞ্চালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত সংগীত পরিচালনা করেন নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দীন মিয়াজী,পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, রাফি উদ্দিন মিয়াজী, সঙ্গীত পরিচালক আহমেদ মাহফুজ, সহ-সঙ্গীত পরিচালক ইলিয়াস সালমান, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লাসহ অন্যান্য শিল্পীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন