রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ

সৌদি আরবে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মাজেদ মিয়া (২৪ ) নামের একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার ( ১৮ সেপ্টেম্বর )স্থানীয় সময় দুপুর ১ টায় ইয়াম্বু শহরে এ ঘটনা ঘটে।

নিহত মাজেদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুল মন্ডলের ছেলে। তিনি সৌদি আরবের ইয়াম্বু শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মাজেদ মিয়ার সহকর্মী সাইফুল ইসলাম জানান,,প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান নিহত মাজেদ মিয়া। প্লাম্বার (স্যানিটারি) মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার দিন ইয়াম্বু শহরের মাটির নিচ দিয়ে চলে যাওয়া পুরনো গ্যাসের লাইনটি মেরামত এর কাজ করছিলেন তিনি। এসময় পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাস তার নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের মরদেহ ইয়াম্বু শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন