বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | ৩:৫৭ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জনি মিয়া (২৬ ) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ( ১৪সেপ্টেম্বর ) সকালে জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।নিহত জনি মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার ছেলে।বাইসাইকেলে করে নাস্তা আনতে যাওয়ার সময় পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জনি মিয়ার সহকর্মী হাকিম জানান,সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি।রাত্রীকালিন ডিউটি শেষে রুমে এসে হাত মুখ ধুয়ে নাস্তা আনার জন্য বাইসাইকেলে করে হোটেলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন