শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণ ও নারী নির্যাতনরোধে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর সমাবেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ

ধর্ষণ ও নারী নির্যাতনরোধে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর সমাবেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) সকালে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আয়োজনে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিউদ্দৌলা, যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন, আমজাদ হোসেন, মনির হোসেন, মোঃ শাহিন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে র‌্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন