সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মায়ের মৃত্যুতে শোক 

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মায়ের মৃত্যুতে শোক 

বিশেষ প্রতিনিধি:

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মমতাময়ী মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আড়াইহাজার থানা প্রেসক্লাব। এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান {দেশ রূপান্তর, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি} বলেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন।

উল্লেখ্য, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে। রাতেই অনেকে হাসপাতালে ছুটে যান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন