বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে আড়াইহাজারের ইউএনও’র অনন্য অর্জন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | ৮:২৪ অপরাহ্ণ

জন্ম-মৃত্যু নিবন্ধনে আড়াইহাজারের ইউএনও’র অনন্য অর্জন

বিশেষ প্রতিনিধি:

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২০২৬ সালের জুন মাসের মূল্যায়নে ঢাকা বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তালিকায় স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইউএনও মো. আসাদুর রহমান। ১০২ শতাংশ অর্জন করে তিনি বিভাগে দ্বিতীয় হয়েছেন।

 

প্রকল্প পরিচালক হোসেন শওকত গত সোমবার এ ফলাফল ঘোষণা করেন। পরে বিভাগীয় মূল্যায়ন প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে আড়াইহাজার উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের ধারাবাহিক বাস্তবায়নের ফলেই এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, “এ অর্জন কোনো একক ব্যক্তির নয়, এটি পুরো উপজেলার মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব), পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও গ্রাম চৌকিদাররাই মূল কাজটি করেন। গ্রাম চৌকিদাররা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন, নিবন্ধনের কাগজপত্র পৌঁছে দেন এবং পুরো প্রক্রিয়াটি সহজ করেন। আমি সমন্বয়কারী হিসেবে সার্বিক কার্যক্রম তদারকি করি।”

 

তিনি আরও বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সঠিক ও সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন