মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করা এবং অবহেলিত ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কালাপাহাড়িয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া সংসদ’।
গত ১৪ মে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। মেঘনা নদীবেষ্টিত প্রত্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীণ ক্রীড়াবিদ, সমাজসেবক ও মাঠপর্যায়ের উদ্যমী তরুণদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে মাদক, কিশোর অপরাধ এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যয় নিয়েই এই সংগঠনের পথচলা শুরু হয়েছে।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী মো. মোবারক হোসাইন। বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্দুছ সালাম বাবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবু মুসা সিরাজী।
সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত আলী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফুল আলম দিপা, আপেল মাহমুদ, মো. জুয়েল, সোহেল রানা ও আনোয়ার হোসেন দিপু। সাধারণ সম্পাদক হয়েছেন শহিদুল ইসলাম সবুজ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসমাইল হোসেন, মো. মহিন খান ও খোকন মাহমুদ। সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রুমান মিয়া ও সোহেল রানা।
এছাড়া অর্থ সম্পাদক শফিকুল ইসলাম হিরু, সহ-অর্থ সম্পাদক রুবেল মিয়া, দপ্তর সম্পাদক রবিউল রনি ও সহ-দপ্তর সম্পাদক জুয়েল ভূঁইয়া দায়িত্ব পালন করবেন।
ক্রীড়া বিভাগে ফুটবল সম্পাদক মো. সোহাগ, সহ-ফুটবল সম্পাদক মো. মনির হোসেন, ক্রিকেট সম্পাদক মো. মনির হোসেন, সহ-ক্রিকেট সম্পাদক ইকবাল বিন সামাদ, ইনডোর গেমস সম্পাদক মো. খবির মিয়া, মাঠ ও ক্রীড়া সম্পাদক রিপন মিয়া এবং সহ-মাঠ সম্পাদক পারভেজ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল, সহ-প্রচার সম্পাদক সবুজ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আজহারুল ইসলাম জনি এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন হিসেবে দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. খোকন মাহমুদ, মো. জালাল, মো. বেনজীর, ডা. মো. রবি, মো. শরীফ মাহমুদ, মো. সুমন মাহমুদ, মো. শোকলাল, মো. জাহিদ হাসান ও এস এম কবির মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুণদের একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করতে কাজ করে যাব।