মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | ৬:৫১ অপরাহ্ণ

আড়াইহাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মো. জিয়াউর রহমান:
আড়াইহাজারে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।।

মঙ্গলবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ দ্রুত ও সহজে সেবা পাচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবাসহ বিভিন্ন বিষয়ে তথ্যসেবা দেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন