শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একে এম মমিনুল হক সাঈদ

মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ

রিয়াদে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একে এম মমিনুল হক সাঈদ

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!

ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক কমিশনার একে এম মমিনুল হক সাঈদ রিয়াদে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশ বিদেশে ঐক্যবদ্দভাবে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।রিয়াদে আওয়ামী পরিষদ (আওয়ামীলীগের) আয়োজনে মত বিনিময় সবায় তিনি এ বক্তব্য রাখেন।

রিয়াদ আওয়ামী পরিষদ আওয়ামীলীগ সভাপতি এম আর মাহাবুব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী নুর রনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এ জলিল রাজা।সভায় বক্তব্য রাখেন,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,যুবলীগ সভাপতি কামাল পাটওয়ারী।সভায় প্রধান অতিথি কে ফুল ও কেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়।

এসময় রিয়াদে আওয়ামী পরিবারের শীর্ষ নেতৃবৃন্দ ও ৭ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন