শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সিদ্ধিরগঞ্জে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে

শামীম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ২:৫১ পূর্বাহ্ণ

শামীম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমানের পক্ষে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক করেছে নাসিক ৬নং ওয়ার্ড বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

গতকাল রোবার বাদ মাগরিব নাসিক ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বার্মাস্ট্যান্ড সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মেহেদীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।

এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নাসিক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, র্বামাশিল বাগপাড়া প ায়েত কমিটির সভাপতি হাজী ইয়াকুব আলী, নাসিক ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেন, নাসিক ১০নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী সাইজ উদ্দিন মাদবর, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, নুরুল হক প্রধান, হাজী বাচ্চু মিয়া, মাসুদ পারভেজ, সফুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় বাগপাড়া বুথ কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সাব্বীর আহম্মদ প্রধান, যুগ্ম আহবায়ক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, যুগ্ম আহবায়ক হাজী ফারুক হোসেন, গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: রাজিব হাসান, বাংলাদেশ ট্যাংকলরী পদ্মা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: নাজিম, সাংগঠনিক সম্পাদক সেন্টু প্রধান প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন