মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক সোহেলের উপর হামলা, ফতুল্লা প্রেস ক্লাবের নিন্দা

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | ১১:৫৭ অপরাহ্ণ

সাংবাদিক সোহেলের উপর হামলা, ফতুল্লা প্রেস ক্লাবের নিন্দা

বেসরকারি চ্যানেল বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সোহেল কিরণের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, ৪ জানুয়ারি রাতে বাংলা টিভির সাংবাদিক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সোহেল কিরণের উপর রূপগঞ্জের কলি বাহিনীর সদস্য আফজাল ও তার সহযোগীরা হামলা চালায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন