শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ভিজিডি উপকারভোগীদের সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:৫১ অপরাহ্ণ

ফতুল্লায় ভিজিডি উপকারভোগীদের সঞ্চয়  ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২১-২০২২ চক্রের ভিডব্লিউ (পূর্বের ভিজিডি) কর্মসূচির উপকারভোগীদের সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও ফতুল্লা ইউনিয়ন ভিডব্লউবি কমিটি, ব্যাংক এশিয়া ও আরডিপি’র বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পূর্বের ১৫৫ জন উপকারভোগীর হাতে নগদ স য় ফেরত তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যলয়ের প্রোগাম অফিসার আঞ্জুমান আরা।

সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার সাবিকুন নাহার, ফতুল্লা ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌস আরা অনা, ব্যাংক এশিয়া লিঃ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. পারভেজ ও উপজেলা অফিসার হাবিব মোল্লা, আরডিপি’র সভাপতি হরিপদ ঘোষ ও প্রশিক্ষক পিন্টু চন্দ্র তালুকদার প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন