বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লা থেকে অপহৃত স্কুল ছাত্রী সাভারে উদ্ধার,অভিযুক্ত গ্রেফতার

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৫:৪৯ পূর্বাহ্ণ

ফতুল্লা থেকে অপহৃত স্কুল ছাত্রী সাভারে উদ্ধার,অভিযুক্ত গ্রেফতার

ফতুল্লার মাসদাইর থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে অপহরনের আটদিন পর সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোঃ সাব্বির (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের কালা হাজীর বাড়ীর ভাড়াটিয়া ফুল মিয়ার পুত্র।

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ্য করা হয় অপহৃত স্কুল ছাত্রী মাসদাইর প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়ালেখা করে আসছিলো। গ্রেফতারকৃত সাব্বির প্রায় সময় স্কুলে যাতায়াতের সময় কু-প্রস্তাবসহ প্রেমের নিবেদন করে আসছিলো। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে স্কুল ছাত্রী প্রাইমারী স্কুল সংলগ্ন দোকানে গেলে গ্রেফতারকৃত সাব্বির তাকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির(টু) জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাব্বির কে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন