বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ৪:০৫ পূর্বাহ্ণ

ফতুল্লায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাজিম উদ্দিন (৪৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. নাজিম উদ্দিন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কালীবৃত্তি নতুন বাড়ী গ্রামের শাহজাহান খঁার ছেলে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে। সে ২০১৬ সালে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় লক্ষীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। চলতি বছরের ২৬ নভেম্বর আদালত ওই মামলায় তার মৃত্যুদন্ড ঘোষনা করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন