মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লার কাশিপুরে মোস্তফা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ১১:০৪ অপরাহ্ণ

ফতুল্লার কাশিপুরে মোস্তফা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ

ফতুল্লার কামিপুর মধ্যাপড়ার নব্য ধনী মোস্তফা (৫২) ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা হুমকি-ধমকি ও মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ চা দোকানী আলতাফ হোসেন ও তার ছেলে আরিফকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরও সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত আছে। এ ব্যাপারে আলতাব হোসেন প্রশাসনের সু-দৃস্টি কামনা করেছেন।

আলতাব হোসেন জানান, এলাকার নব্য ধনী মোস্তফা এক সময় নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা ছিল,সে চোরাই তেলের ব্যবসা করে নব্য ধনী বনে যায় । এলাকায় মোস্তফার একাধিক বিলাস বহুল বাড়ি রয়েছে। তার ব্যবসাকে বহাল রাখা এবং এলাকায় প্রভাব বিস্তার করার জন্য এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে,এ বাহিনীতে যোগ দেয়ার জন্য তার ছেলে আরিফকে বললে তার ছেলে অপারগতা প্রকাশ করে। এতে করে মোস্তফা ক্ষিপ্ত হয়ে আলতাব হোসেন এর ছেলে আরিফ (২২) এর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ একটি মিথ্যা সি/আর মামলা দায়ের করে, যাহার নং ৫১১/২২ ।

উক্ত মামলায় বিজ্ঞ আদালত ইং ০৬/০৭/২০২২ তারিখ তার ছেলেকে জামিন প্রদান করেন। আরিফ মুক্তি পাওয়ার পর হতেই মোস্তফা বাহিনী আরিফকে হুমকি দিয়ে বলে মামলা করতে যত টাকা খরচ হয়েছে তাহা দিতে হবে নচেৎ তার বিরুদ্ধে পুনরায় মামলা দিয়ে হয়রানী করা হবে। ইং ০৭/০৭/২০২২ তারিখ মোস্তফা বাহিনী আরিফকে সন্ধ্যা অনুমান ০৭.০০ টায় ডাক দিয়ে কাশিপুর জামান ডাক্তারের গলি সংলগ্ন কবুতরের দোকানের সামনে নিয়ে আরিফকে হুমকি দিয়ে বলে, সাত দিনের মধ্যে তাদের মামলার যাবতীয় খরচ বহন করা না হলে জীবনের তরে শেষ করে ফেলবে। বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। যে কোন সময় যে কোন ধরনের ক্ষতি করতে পারে।

এ ব্যাপারে আলতাফ হোসেন বাদী হয়ে গত ০৮/০৭/২০২২ইং ফতুল্লা মডেল থানায় ১। মোঃ মোস্তফা (৫২),২। মোঃ রনি (২৭),৩। জুয়েল (২৮),কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তের দায়িত্ত দেয়া হয়েছে এ, এস,আই, আতিকুল ইসলাম-২ । এরপর বিবাদীরা আলতাফ হোসেন ও তার ছেলেকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও প্রননাশের হুমকি দিয়ে আসছে বলে আলতাফ হোসেন জানান। এব্যাপারে আলতাফ হোসেন আইন প্রয়োগকারী সংস্থার সু-দৃষ্টি কামনা করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন