শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক আবু সাউদ মাসুদকে হয়রানি : ফতুল্লা প্রেস ক্লাবের নিন্দা

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ৩:৩৬ পূর্বাহ্ণ

সাংবাদিক আবু সাউদ মাসুদকে হয়রানি : ফতুল্লা প্রেস ক্লাবের নিন্দা

নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সোজা সাপটার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকারী পরিষদের কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদের বাড়িতে পুলিশের হয়রানি, সোজা সাপটার ডিক্লেয়ারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শনিবার (১০ ডিসেম্বর) ফতুল্লা প্রেসক্লাব থেকে গণমাধ্যমে পাঠানো সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক বিবৃতিতে বলেন, আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জের একজন খ্যাতিমান এবং প্রতিষ্ঠিত সাংবাদিক। তঁার বাড়িতে পুলিশের অভিযান এবং পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে অযাচিত হয়রানি করা হচ্ছে।
শুক্রবার মধ্যরাতে তার বাড়িতে কোন কারন ছাড়াই সাদা পোশাকে পুলিশ হয়রানি করে এবং আবু সাউদ মাসুদ কোথায় আছে জানতে চায় ।

এছাড়াও আবু সাউদ মাসুদ সম্পাদিক দৈনিক সোজা সাপটার নারায়ণগঞ্জের একটি বহুল প্রচারিত দৈনিক। সাম্প্রতিক সময়ে এ রকম একটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল হটকারী সিদ্ধান্তের সামিল।

আমরা মনে করি, এই পত্রিকার ডিক্লারেশন বাতিলের ফলে সাংবাদিকতার নীতিমালা ক্ষুন্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন