শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সভা অনুষ্ঠিত

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | ৯:১৩ অপরাহ্ণ

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সভা অনুষ্ঠিত

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটি (২০২৩-২০২৪ ইং) এর নেতৃবৃন্দের পরিচিতি ও দায়িত্বভার গ্রহনসহ বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ (নভেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানা সংলগ্ন সুইস পয়েন্ট ভবনের তৃতীয় তলায় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

সভায় সংগঠনের উন্নয়ন এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তারা বক্তব্য প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম হোসেন সবুজ, সহ-সভাপতি মিল্টন চেীধুরী, যুগ্ন সাধারন সম্পাদক রনি কুমার দাস, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, কোষাধ্যক্ষ আল-আমিন চেীধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লীজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ রাসেল, দপ্তর সম্পাদক সোনালী আক্তার, কার্যকরী সদস্য উত্তম কুমার সাহা, মোতালেব চেীধুরী, সদস্য মোঃ খোকন প্রধান, জুয়েল রানা, মোঃ সুলতান প্রমুখ।

অনুষ্ঠানের স লনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ সোহেল আহাম্মেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা মীর ফয়সাল আলী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন