শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ধর্ষন চেষ্টায় লম্পট বজলু আটক

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | ১০:৪৬ অপরাহ্ণ

ফতুল্লায় ধর্ষন চেষ্টায় লম্পট বজলু আটক

ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেস্টার অভিযোগে মো. বজলু পেদা (৫০) নামক এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. বজলু পেদা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মজিবর পেদার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। পরিবার নিয়ে সে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার হাসান মিয়ার বাড়ীতে ভাড়ায় বসবাস করতো।

ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকায়। ভুক্তভোগী শিশুটির মা জানায়, তার স্বামী মারা গেছে। সে গার্মেন্টসে চাকুরী করে এবং সন্তানদের নিয়ে লালপুর এলাকায় ভাড়ায় বসবাস করে।

গ্রেফতারকৃত বজলু পেদা একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে। প্রতিদিনের মতো সে সকালে নিজ কর্মস্থলে চলে যায়। রাত সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় তার ছয় বছর বয়সী মেয়ে গ্রেফতারকৃতের ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে আসছে।

সে কারন জানতে চাইলে শিশু মেয়ে তাকে জানায় যে, গ্রেপ্তারকৃত মো. বজলু পেদা তার রুমে তাকে ডেকে নিয়ে খারাপ (ধর্ষণ) কাজ করার চেস্টা করে। পরে শিশু মেয়ে ভয়ে ডাক-চিৎকার করলে তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাইরে চলে আসে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানায়, শিশু ধর্ষণের চেস্টার অভিযোগে বজলু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা বাদি হয়ো মামলা দায়ের করেছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন