শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সামেদ আলী বাহিনীর ৪৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ৮:২৪ অপরাহ্ণ

ফতুল্লায় সামেদ আলী বাহিনীর ৪৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় সন্ত্রাসী সামেদ আলীসহ ৪৪জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে প্রতিপক্ষ গ্রুপের এক ব্যাক্তি। বুধবার সকালে দিল মোহাম্মদ নামের এক ব্যাক্তি ফতুল্লা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ৯ নভেম্বর দিল মোহাম্মদ ইট ক্রয়ের জন্য মোটরসাইকেলে ইটখোলায় যাওয়ার পথে মধ্যনগর ফকির বাড়ির কাছে সামেদ আলীর হুকুমে তার লোকজন মারধর করে তার কাছ থেকে ৫লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় তার ভাই মনির হোসেন থানায় অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামেদ আলী তার ছেলে গনি, সজিব, আরিফ, রাজিব, হৃদয় ও তাদের বাহিনীর লোকজন ১০ নভেম্বর ভোরে দিল মোহাম্মদের প্রতাপনগর বাড়িতে হামলা চালায় এবং মারধর করে টাকা ও স্বণালংকার লুটে নেয়। এঘটনার ৬ দিন পর দিল মোহাম্মদ ৩২ জনের নাম উল্লেখ করে ১২জন অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা করেছেন।

এর আগে ১০ নভেম্বর সকালে সামেদ আলীর আকবরনগর গ্রামের বাড়িতে আলমগীর ও তামিম বাহিনীর সঙ্গে দিল মোহাম্মদ এবং তার আরো দুই ভাই আলী আহম্মদ, মনির মিলে হামলা চালায়। এসময় বাড়ি ঘর ভাংচুর ও তাদের মারধর করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটে নিয়ে যায় তারা।

এঘটনায় সামেদ আলীর স্ত্রী নাছিমা বেগমের দায়ের করা মামলায় অর্ধশতাধীক আসামীর মধ্যে আলী মোহাম্মদ ও তার আরো দুই ভাই আলী আহম্মদ, মনিরকেও আসামী করা হয়। এলাকাবাসী জানান, ফতুল্লার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী বেষ্টিত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর ও প্রতাপনগর নামে দুটি গ্রামের বাসিন্দারা কয়েক বছর যাবত সন্ত্রাসীদের আতংকে রয়েছে। প্রায় সময় টেটা রামদা হাতে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সন্ত্রাসীসহ সাধারন গ্রামবাসীও হতাহত হয়। পুলিশ মামলার পর মামলা নিলেও দুটি গ্রামে শান্তি শৃঙ্খলার কোন ব্যবস্থা করেনি বলে গ্রামবাসীর অভিযোগ। একদিকে মামলা হয় আরেকদিকে তারা জামিন নিয়ে বাড়িতে চলে আসে। এটা গ্রামবাসীর জন্য মঙ্গল নয়। সামেদ আলী ও রহিম হাজী আকবরনগর এলাকার দুর্র্ধষ চাঁদাবাজ এবং তাদের দুটি বাহিনী রয়েছে। তাদের থেকে শেল্টার নিয়েই আকবরনগর ও প্রতাপনগর গ্রামে একেরপর এক সন্ত্রাসী বাহিনী তৈরী হচ্ছে।

এলাকাবাসীর দাবী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, চেষ্টা চলছে সন্ত্রাসীদের প্রতিহত করার। যখনই কোন ঘটনা ঘটে। তখনই মামলা নিয়ে ব্যবস্থা নেয়া হয়




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন