মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে মানবন্ধন ও জেলা প্রশাসকের কার্য্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সভাপতি আ.ন.ম বোরহান উদ্দিন এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আলেম-ওলামা-পীর-মাশায়েক এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরনে রাখবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং করমি মাদ্রাসা সম্মান মাষ্টাস সনদের মান প্রদান এবং জনবল কাঠামো বৃদ্ধিসহ ইসলামের স্বার্থ রক্ষার্থে এ সংগঠনের বিভিন্ন উদ্যোগ ইতিহাসে স্মরনীয় থাকবে। বক্তারা অভিযোগ করে বলেন, মুসলিম জনগোষ্ঠির ঈমান আকীদা এবং শিক্ষা সংষ্কৃতিকে সমন্বয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক উন্নয়নের দাবি তুলা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জনসংখ্যার সংখ্যা গরিষ্টতাকে গুরুত্ব দিয়ে ১৩টি দাবি মেনে নিয়ে জাতীয় শিক্ষাপুস্তকে পরিবর্তন আনবে এমনটাই প্রত্যাশা করেন। এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।