সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তানু হত্যার প্রতিবাদে শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ২:৩১ পূর্বাহ্ণ

তানু হত্যার প্রতিবাদে শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে গুলি করে হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (১৪ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনপাড়া সামনে এসে সমাপ্ত হয়।

এসময়ে বিক্ষোভ মিছিলে জেলা নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম ভুঁইয়া তানুকে হত্যার বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সহ- সাধারণ সম্পাদক আঃ জব্বার,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুর আহমেদ ভূঁইয়া সোহেল,মোর্শেদ আলম, ওমর ফারুক শোভন, সামাউন ইসলাম স্বর্না, রুবেল কিবরিয়া, মাসুদ রানা, ফারুক ভূঁইয়া, মো. রাসেল, হামিদুর রহমান সুমন, রুহুল আমিন, খোরশেদ আলম, আবুল হাসনাত, মামুনসহ অনেকেই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন