সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জাতীয় শিক্ষক দিবস পালিত

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ৫:০৫ অপরাহ্ণ

আড়াইহাজারে জাতীয় শিক্ষক দিবস পালিত

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় আড়াইহাজারে বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এক র‍্যালী প্রদর্শণ করা হয়। র‍্যালীটি আড়াইহাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে কৃষ্ণপুরা চৌরাস্তা পায়রা চত্ত্বরে গিয়ে থামে। সখানে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এক সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন সরকারী সফরআলী কলেজের অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহাম্মেদ, আতাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা পারভীন কেয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন