বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।

 

অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।

 

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

পরে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব কালাইকে গ্রেপ্তার করে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন