সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউএনও এবং টিএইচও – এর মানবিকতায় মুগ্ধ হাসপাতালের সকল রোগী ও জনসাধারণ

রবিবার, ০৫ জুলাই ২০২৬ | ৪:২৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ইউএনও এবং টিএইচও – এর মানবিকতায় মুগ্ধ হাসপাতালের সকল রোগী ও জনসাধারণ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মানবিকতায় মুগ্ধ হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগি ও এলাকাবাসি। শনিবার ( ৪ জুলাই) একজন বিষ খাওয়া মূমুর্ষু অভিভাবকহীন রোগীকে তার অভিভাবক খূঁজে এনে নিজেদের খরচে এ্যম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠানোর মধ্য দিয়ে এ প্রশংসায় ভাসছেন তারা।
ঘটনার পেছনের খবর আরো জটিল ও হৃদয় বিদারক। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র এক মাইল দূরে নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খড়িয়া গ্রাম। ওই গ্রামের অটো চালক ছালাতুল্লা (৫০) কে বিষক্রিয়ায় আহত অবস্থায় কে বা কারা শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( ৫০ শয্যা বিশিষ্ট) এনে রেখে যায়। রোগী ছালাতুল্লা সাংবাদিকদেরকে জানায় তাকে তার স্ত্রী হত্যার উদ্দেশ্যে জোর করে বিষ পান করিয়েছে। তাকে দেখা মাত্র চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডিউটি রত ডাক্তার মেহেদী হাসান শিমুল। কিন্তু রোগীর অবস্থার কোন উন্নতি না হয়ে বরং অবনতি হতে থাকলে ডাক্তার রোগীর কোন অভিভাবককে না পেয়ে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানকে জানালে তিনি বিষয়টিউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার আনসার বাহিনীকে এবং টিএইচ ও কে সঙ্গে নিয়ে রোগীর ঠিকানার সন্ধান বের করে তার বাড়ীতে যান। সেখানে গিয়ে বাড়ীর পারিপার্শিক অবস্থা দেখে আশ্চর্য্য হয়ে পড়েন। রোগীর স্ত্রী রোগী ছালাতুল্লা মারা গেছেন এই সংবাদ রটিয়ে বাড়ীতে তার স্বামীর নামে কুলখানির আয়োজন করছেন। এ অবস্থা দেখে ইউএনও মো. আসাদুর রহমান অনসার বাহিনী দিয়ে রোগীর স্ত্রী সহ অভিভাবকদেরকে হাসপাতালে তুলে এনে নিজ খরচে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ডাক্তার এবং আনসারদের সার্বিক সহযোগিতায় তিনি এ কাজটি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, ঘটনাটি আমার এরিয়ার বাইরের হলেও মানবিক দিক বিবেচনা করে রোগীকে বাঁচানোর চেষ্টায় এতটুকু করতে হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন