বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আনোয়ার হোসেন দিপু

বুধবার, ২৭ মে ২০২৬ | ১২:১৫ পূর্বাহ্ণ

দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আনোয়ার হোসেন দিপু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপু।

​এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আনোয়ার হোসেন দিপু বলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক, বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আমি আড়াইহাজার তথা কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।

​শুভেচ্ছা বার্তায় ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন: আসুন, পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আমরা সমস্ত ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেই। একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসাথে অঙ্গীকারাবদ্ধ হই।

​আনোয়ার হোসেন দিপু মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। আমরা যেন সব ধরনের সংকীর্ণতা পরিহার করে নির্বিঘ্নে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এবারের ঈদ উদযাপন করতে পারি।

​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, “পবিত্র ঈদের অনাবিল আনন্দ আর শান্তিতে ভরে উঠুক প্রত্যেকের সামনের পথচলা। সবাইকে আবারও ঈদ মোবারক।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন