সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউন্সিলর মনোয়ারা বেগম‘র স্বামী ডাঃ আব্দুল হক’র ইন্তেকাল

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ৬:১৬ অপরাহ্ণ

কাউন্সিলর মনোয়ারা বেগম‘র স্বামী ডাঃ আব্দুল হক’র ইন্তেকাল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম এর স্বামী ডাঃ আব্দুল হক ইন্তেকাল করেছন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের প্রো এ্যাকটিভ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিকেলে এসও রোড ঈদগাঁ মাঠে জানাযা শেষে এলাকার গোরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের জানাযায় অংশ গ্রহন করেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সহসভাপতি হাজি রিয়াজ উদ্দিন রেনু, সাদেকুর রহমান, মতি ব্যাপারি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ আলহাজ¦ মতিউর রহমান মতি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিল, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল আরম খোকন, সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর প্রশাসক অবদুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও আওয়ামীলীগ নেতা নাজমুল হক খোকাসহ সর্বস্তরের সাধারণ মানুষ। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ডাঃ আব্দুল হকের মৃত্যুতে তার শোক সন্তপ্য পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজকর্মী, সাংবাদিক নেৃতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন